মালদহের কালিয়াচক ৩ নং ব্লকের শিমুল তলা হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হল এদিন। মাদ্রাসার নিজেস্ব মাঠে আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জেলা সভাপতি মোয়াজেম হোসেন ও মাদ্রাসার প্রধান শিক্ষক আনসার আলি সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। পরে বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতার পাশাপাশি রাজ্য স্তরের স্কুল প্রতিযোগিতা এই মাদ্রাসা থেকে দুই ছাত্র খাবিরুল ইসলাম প্রথম ও আনুয়ার হোসেন দ্বিতীয় হওয়ায় তাদের সংবর্ধনা জানানো হয়।
মালদা জেলা সভাপতি মোয়াজেম হোসেন জানান, শিমুল তলা হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি রাজ্য স্তরের ২ বিজয়ী প্রতিযোগীকে সংবর্ধনা জানানো হয়। এই ২ বিজয়ী প্রতিযোগী খাবিরুল ইসলাম ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান এবং আনুয়ার হোসেন লঞ্জামে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এতে গর্বিত তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YN2LL-GaBKY